মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ওবেগম রোকেয়া দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে নানা আয়োজনে এদিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক শাহীন মিয়ার সঞ্চালনায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম এর সভাপতিত্বে প্রধান অতিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসান। অন্যদের মধ্যে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে, সফল জননী নারী হিসেবে মনোয়ারা বেগম, অদম্য নারী হিসেবে হাফসা খাতুন এবং শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অদম্য নারী হিসেবে শামছুন্নাহার বেগম কে সম্মাননা প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com