বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

পে স্কেলে ১:৪ অনুপাতে সর্বনিম্ন বেতন নির্ধারণের দাবি

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ পঠিত

দিগন্ত ডেক্স : স্বায়ত্তশাসিত, সরকারি, আধা-সরকারি এবং করপোরেশনের কর্মচারীরা বৈষম্যমুক্ত নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল উক্ত দাবিতে সমাবেশ পালন করেন তারা।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশটি আয়োজিত হয়। সমাবেশে কর্মচারীরা ১:৪ অনুপাতে ১২তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা স্কেলে নির্ধারণের জোর দাবি জানান।

তাদের দাবি, বৈষম্যমুক্ত নবম পে-স্কেল আগামী ১ জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

২০১৫ সালের পর সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি জানিয়ে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, ‘অথচ গত ১০ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পাওয়ায় কর্মচারীরা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।’

এদিকে আন্দোলনরত কর্মচারীরা অবিলম্বে দাবি আদায় না হলে দেশের প্রতিটি জেলায় শাটডাউন কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছেন। এ ছাড়া দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ঐক্য পরিষদ।

মো. ওয়ারেস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহাসমাবেশে কর্মচারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জুনায়েদ আব্দুর রহিম সাকি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com