মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুইদিন ব্যাপি কৃষকদের প্রশিক্ষণ সমাপ্ত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থ্যা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত ও পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আয়োজনে স্থানীয় দরিদ্র কৃষকদের দুইদিনব্যাপি এসআরআই পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষন সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকেলে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।


এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নের অসহায় এবং অতিদরিদ্র ২৫ জন কৃষক-কৃষানীর মাঝে এসআরআই পদ্ধতিতে ধান চাষ বিষয়ক প্রশিক্ষন দেয়া হয়। প্রশিক্ষন শেষে ওই কৃষক-কৃষানীর মাঝে ধান বীজ, কেঁচো সার, এ.ডব্লিউ.বি পাইপ ও সার বিতরণ করা হয়। এই প্রশিক্ষনের মুল লক্ষ্য ছিলো, আধুনিক উপায়ে কম খরচে অধিক কৃষি উৎপাদন বৃদ্ধি করা।

কৃষক আহাম্মদ আলী বলেন, দুর্গাপুর উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া। আমি একজন দরিদ্র কৃষক হিসেবে আধুনিক উপায়ে এবং কম খরচে অধিক কৃষি উৎপাদন বিষয়ে দুইদিন ব্যাপি যে প্রশিক্ষণ পেয়েছি এতে আমাদের অনেকেরই কাজে আসবে। ধন্যবাদ জানাই পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কে আমাদের মতো দরিদ্র কৃষকদের প্রশিক্ষণ দেয়ার জন্য।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিপন সাহা বলেন, কানাডিয়ান ফুডগ্রেইনস ব্যাংক এন্ড ওয়ার্ল্ড রিনিউ, ইউএসএ ও কানাডার অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট, সরকারী বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে দীর্ঘদিন যাবৎ অত্র উপজেলার গাঁওকান্দিয়া এবং কাকৈরগড়া ইউনিয়নের দরিদ্র ও অতিদরিদ্র শ্রেনীর মানুষদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাই পারি ডেভেলপমেন্ট কে।

দুইদিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিপন সাহা, পারি এর নিরাপদ প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রিন্স কোড়াইয়া, প্রকল্প ম্যানেজার কমল পাল, প্রকল্পের কৃষি কর্মকর্তা আলী আকবর রুপো সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com