বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ পঠিত

দিগন্ত ডেক্স : আগামী জানুয়ারি থেকে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এই কর্মসূচি পালিত হবে। এর আগে আগামী ৬ ডিসেম্বর জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে। একই দাবিতে আগামীকাল ৩ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর আবদুল গণি রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের নীতিনির্ধারণী কাউন্সিলের চেয়ারম্যান নোমানুজ্জামান আজাদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব বদরুল আলম সবুজ, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আজমি, মো. সেলিম ভূঞা, মো. রোকনুজ্জামান, রফিকুল ইসলাম মামুন, জিল্লুর রহমান খান, অহিদুর রহমান, কামাল হোসেন শিকদার প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৫ ডিসম্বরের মধ্যে বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী পহেলা জানুয়ারি থেকে তা বাস্তবায়ন করতে হবে। টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ প্রশাসনিক ও আর্থিক বৈষম্য দূরীকরণে সচিবালয়ের মতো এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন ও সার্ভিস কমিশন গঠন করতে হবে।

সব অস্থায়ী কর্মচারীদের নিয়মিত করতে হবে। ন্যায্যমূল্যে মানসম্মত রেশন প্রদান করতে হবে। আউটসোর্সিং নিয়োগপ্রথা বাতিল করে শূন্য পদে রাজস্বখাতে নিয়োগ ও ব্লকপোস্টগুলোতে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারা অনুযায়ী সব দপ্তরে গণকর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com