বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :

১ ডিসেম্বর থেকে ১২ শর্তে সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২০৯ পঠিত

দিগন্ত ডেক্স : কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজের চলাচল সোমবার (১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। এবার জেলা প্রশাসনের অনুমোদিত চারটি জাহাজ প্রতিদিন দুই হাজার পর্যটককে নিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত দ্বীপে রাত্রিযাপনের এ সুযোগ থাকবে।

গত ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও রাত্রিযাপনের বিধি-নিষেধ থাকায় জাহাজ চলাচল হয়নি।

পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে, যা ছাড়া টিকিট বৈধ হবে না। প্রথম দিনের যাত্রার জন্য ইতিমধ্যেই তিনটি জাহাজের প্রায় ১,২০০ টিকিট বিক্রি হয়েছে।

জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, পর্যটকদের নিরাপদ ও সুষ্ঠুভাবে যাত্রা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগামী মৌসুমে অন্তত চার মাস রাত্রিযাপনের সুযোগ থাকলে পর্যটনশিল্প আরো লাভবান হবে।

দ্বীপবাসীও দীর্ঘদিন পর পর্যটকদের আগমনের খবরে প্রাণচাঞ্চল্য অনুভব করছেন। সেন্ট মার্টিনের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, পর্যটনই আমাদের বেঁচে থাকার অন্যতম উপায়। সংকট থাকলেও দ্বীপবাসী আতিথেয়তায় কোনো ত্রুটি রাখবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com