শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদের উদ্যোগে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বাদ জোহর পৌরশহরের ডাকুমারা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পুর্ব আলোচনায় পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন সংকটাপন্ন। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে তাঁর সুস্থতা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দান করুন।

এসময় অন্যদের মাঝে, পৌরবিএনপি নেতা মো. সাচ্চু মিয়া, মো. মঞ্জুরুল হক, ফারুক মড়ল, মো. মিজানুর রহমান, পৌর যুবদল নেতা খান সুমন, ছাত্রদল নেতা সানি ঢালী সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com