কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি” স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দায় শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে।
আজ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম,ওসি (তদন্ত) সজল সরকার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কানিকা সরকার ও সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ ও স্থানীয় জাতের উন্নয়নের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে। শুধু পশুপালন নয়, পোল্ট্রি, দুগ্ধ ও ডেইরি ব্যবস্থাপনাতেও প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে এ খাত আরও এগিয়ে যাবে। দিনব্যাপী আয়োজনে ছিল- উদ্বোধন, স্টল পরিদর্শন, দাপ্তরিক প্রতিবেদন উপস্থাপন, কৃষক সমাবেশ, সফল খামারিদের সম্মাননা ও পুরস্কার বিতরণী।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠান অংশ নেয়। প্রাণিসম্পদ উন্নয়নে নতুন প্রযুক্তি, রোগ প্রতিরোধ, পশুপালন ব্যবস্থাপনা নিয়ে নানা তথ্য প্রদর্শিত হয়।
এসময় উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠানসহ খামারি ও উদোক্তাবৃন্দ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply