মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কীর্তনে মিস্টি ও হরিমন্দির সাজিয়ে দিলেন, ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০৬০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সারাদেশেই বইছে নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ১৫৭ নেত্রকোনা – ১ আসনে ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। আগত জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর-কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন তিনি।

ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় এসেছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে ৯নং ওয়ার্ডের সনাতন ধম্মালম্বীদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন। ওই এলাকার হরিমন্দিরে আগত সাতদিন ব্যাপী কীর্তনে, ষাট কেজি মিস্টি এবং হরিমন্দিরে গেইট, লাইটিং সহ ডেকোরেশন করে দেয়ার দাবী রাখেন সনাতন ধর্ম্মালম্বী ভাই-বোনেরা। ওই দাবীর প্রেক্ষিতে রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মন্দির কমিটি ও সনাতনী বোন নন্দিতার হাতে ষাট কেজি মিস্টি তুলে দেন উপজেলা বিএনপি‘র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম দিশারী। এসময় বিএনপি নেতা স্বজল, ছাত্রদল নেতা শামীম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা ডাঃ শরাফত আলী বলেন, ‘‘ধর্ম যার যার-উৎসব সবার’’, সনাতনধর্ম্মালম্বী ভাই-বোনেরা আমাদের দেশেরই সন্তান। আমরা এই মাটির সন্তান হিসেবে তাদের সকল নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব। সাতদিন ব্যাপি কীর্তনে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শান্তিপুর্নভাবে কীর্তন সম্পন্যের লক্ষে আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নির্দেশে কীর্তনে অবস্থান করছি।

বিএনপি নেতা আব্দুস সালাম দিশারী বলেন, আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ভাই, কথায় নয় কাজে বিশ্বাসী। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সারাদেশেই প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে বিএনপি। এরই প্রেক্ষিতে এই ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় এসেছিলেন তিনি, পরবর্তিতে হিন্দু ভাই-বোনদের দাবীর প্রেক্ষিতে ইতোমধ্যে কীর্তন উপলক্ষ্যে ডেকোরেশনের মাধ্যমে মন্দির সাজিয়ে দেয়া হয়েছে এবং আজকে ষাট কেজি মিস্টি বিতরণ করা হলো। মিস্টি পেয়ে সনাতন ধর্ম্মালম্বী ভাই-বোনেরা ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্দির কমিটির সভাপতি জীবন পাল ও সাধারণ সম্পাদক মানিক শীল বলেন, আমাদের হরি মন্দিরে অনেক আগে থেকেই কীর্তন করি। বিগত ২০ বছরের মধ্যে কোন নেতাই এই মন্দিরের কীর্তনে এতবড়ো সহায়তা করেননি। আমরা উনার কাছে এই সহায়তা টুকু চাইতেই, উনি মুচকি হাসি দিয়ে বললেন, এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আপনাদের উৎসব মানে-আমাদেরও উৎসব। বিএনপি‘র দলীয় নেতাকর্মীরা কীর্তনে এসে নানা কাজে সহায়তা করা আমাদের এতো বয়সেও কোনদিন দেখিনি। গত দুর্গাপুজায় ব্যারিস্টার কায়সার কামাল সাহেব উপজেলার প্রতিটি মন্দিরে মন্দিরে সহায়তা করেছেন এমনকি বিশৃঙ্খলা এড়াতে, দলীয় নেতাদের দিয়ে মন্দিরে মন্দিরে পাহাড়া বসিয়ে আমাদের যে নিরাপত্তা দিয়েছেন, আমরা এই মহান নেতার প্রতি কৃতজ্ঞ। এমন মানবিক নেতাকেই আমরা আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com