শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২০৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: পিকেএসএফ-এর সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় কলমাকান্দায় আয়োজন করা হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৫।

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উপজেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীল প্রদর্শনী মেলা।  “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক মূল্যশৃঙ্খল উপ-প্রকল্পের উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী কার্যক্রম, নিরাপদ উৎপাদন পদ্ধতি, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন উৎসবমুখর পরিবেশে।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ডিএসকে’র সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা ও  শামছুল আলম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র ঋণ কার্যক্রম বিভাগের পরিচালক মোঃ সামসুল আলম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com