মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় কাঠের সেতু উদ্বোধন, স্বস্তি পেলো ১০ গ্রামের মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ রানিগাঁও গ্রামের পাশে ভোগাই নদীর ওপর নির্মিত নতুন কাঠের সেতু বদলে দিলো দশ গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা। বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে  স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ফিতা কেটে সেতুটির উদ্বোধন করেন।

গত ১৩ নভেম্বর শুরু হওয়া পুনঃসংস্কার কাজ শেষে ১৮০ ফুট দীর্ঘ ও ৫ ফুট প্রশস্ত কাঠের সেতুটি এখন সম্পূর্ণ ব্যবহারের উপযোগী। এর মাধ্যমে এখন স্থানীয় গুতুরা বাজারের সাথে কৈলাটি, পোগলা, নাজিরপুর ও কলমাকান্দা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে।

এই সেতু দিয়ে প্রতিদিন যাতায়াত করেন-২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, ৪টি মসজিদের মুসল্লী, ১টি মহিলা মাদরাসা, ১টি কওমী মাদরাসা, ১টি দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ  এছাড়া আশপাশের আরও অনেক গ্রামের অসংখ্য মানুষ।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল একটি নিরাপদ কাঠের সেতু। আগের পুরোনো কাঠের ব্রিজটি ভেঙে যাওয়ায় নদী পার হতে তাদের নানান দুর্ভোগ পোহাতে হতো।

এ নিয়ে উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কয়েকদিনের মধ্যেই স্থানীয়দের সহায়তায় সম্পন্ন হয় সেতুর পুনঃনির্মাণ কাজ।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আগে একটি কাঠের সেতু ছিল, তা ভেঙে যাওয়ার পর গ্রামবাসী যাতায়াতে কষ্টে ছিল। তাই আমরা পুনঃনির্মাণের সিদ্ধান্ত নিই। মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ।

স্থানীয়রা বলেন, এই সেতু শুধু কাঠ নয় এটি আমাদের জীবনযাত্রার নিরাপত্তা ও স্বস্তির পথ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com