মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে দিনব্যাপী কবিতা উৎসব

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আয়োজন করা হলো তারুণ্যের সৃজনশীল উচ্ছ্বাস ও মানবিক বোধ জাগ্রত করার এক ভিন্নধর্মী আয়োজন দিনব্যাপী কবিতা উৎসব। বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে মঙ্গলবার উপজেলার বিজয়পুরের সাদা মাটির পাহাড়ে এ উৎসব অনুষ্ঠিত হয়।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ এম. এ. জিন্নাহ। সাদা মাটির নৈসর্গিক সৌন্দর্যের মাঝেই গড়ে ওঠে কবিতা-সংগীতের এক মিলনমেলা। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত কবি, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি মনস্ক মানুষের পদচারণায় মুখর ছিল পাহাড়চূড়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল।

আলোচনা পর্বে বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশ, বিনির্মাণ ও মানবিক চেতনাকে জাগ্রত করতে কবিতা যুগে যুগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সমাজ পরিবর্তন, প্রজন্ম গঠন ও নান্দনিক বোধ জাগ্রত করার ক্ষেত্রে কবিরা পথপ্রদর্শকের ভূমিকা পালন করেন। তারা বলেন, বাংলা কবিতা শুধু শিল্প নয় এটি প্রতিবাদের ভাষা, মানবিকতার পরিচয় ও নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার প্রেরণা। তাই তরুণদের আলোকিত করতে এবং সাহিত্যচর্চা বাড়াতে এ ধরনের আয়োজন আরও ঘন ঘন হওয়া প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, কবি এনামুল হক পলাশ, মতিন্দ্র মানখিন, পহেলী দে, কামাল হোসাইন, আবুল কালাম আজাদ, জালাল উদ্দিন আহমেদ, লোকান্ত শাওন, শফিউল আলম স্বপন, বিদ্যুৎ সরকার সরকার আজিজ, সজীম শাইন, দেবব্রত, জীবন চক্রবর্ত্তী, ক্রসওয়েল খকসী, মাহমুদুল হাসান শাওন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com