মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

হাসিনার মৃত্যুদন্ডের রায়ে দুর্গাপুরে মিষ্টি বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশে গত বছরের জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাট্রইব্যুনাল। এ রায়ে উল্লাস করছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

সোমবার দুপুরে রায়ের খবর পাওয়ার সাথে সাথে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুঁচানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে এক আনন্দ মিছিল সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে খন্ড খন্ড মিছিল বের করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইমাম হাসান আবুঁচান বলেন, দীর্ঘ ১৭ বছর খুনি হাসিনা ঘুম, খুন ও নির্যাতন চালিয়েছে। আজকের রায়ে আমরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছি। এই রায়ে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, যে কেউ অন্যায় করুক, তাঁকে শাস্তি পেতেই হবে।

একই সঙ্গে অন্য আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রাজস্বাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। আসামিদের মধ্যে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন পরে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন এবং নিজের দায় স্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com