বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :

নেত্রকোনায় আগুনে পুড়ল ৫ দোকান

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯৯ পঠিত

দিগন্ত ডেক্স : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর বাজারে অগ্নিকাণ্ডে পুড়েছে ৫টি দোকান। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে একাধিক দোকান জ্বলতে শুরু করে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে মোহনগঞ্জ ও বারহাট্টা স্টেশনের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে বাজারের শাহীন মিয়ার ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আরো চারটি দোকানে। আতঙ্ক ছড়িয়ে পড়লে আশপাশের দোকানিরা মালামাল সরিয়ে নিরাপদে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতায় ৫টি দোকানই মুহূর্তেই পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য আলী নূর মিয়া বলেন, ডিজেলের ড্রাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা হতে পারে।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. কামরুজ্জামান সুমন বলেন, আমাদের ৩টি ইউনিট এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মোট ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তদন্তের পর ক্ষতির পরিমাণ ও কারণ নিশ্চিত করা যাবে। সুত্র : কালের কন্ঠ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com