মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

ধানের শীষের প্রার্থী কায়সার কামালের পক্ষে বিশাল মিছিল

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪১১ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা – ১ আসনে ধানের শীষ প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি‘র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। এই নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সকল নেতাকর্মীদের অংশগ্রহনের এ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাষ্টারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, উপজেলা ও পৌরবিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।

এ সময় বক্তারা বলেন, নেত্রকোনা-১ আসনের মানুষ এখন ভোটের অপেক্ষায়। ইতোমধ্যে তারা তাদের মানবিক নেতাকে বেঁছে নিয়েছেন। ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগণের যে সাড়া দেখা যাচ্ছে, তাতে বিপুল ভোটে বিজয়ী হবেন মানবিক নেতা কায়সার কামাল।

বক্তারা আরো বলেন, চলমান রাজনৈতিক পরিবেশ সত্ত্বেও বিএনপির প্রার্থী কায়সার কামাল কে ঘিরে দুর্গাপুর-কলমাকান্দা আসনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মী সহ কায়সার কামালের প্রতি গনমানুষের যে ভালবাসা তৈরী হয়েছে, আগামী ভোটেই তার প্রমান পাওয়া যাবে। শুধু তাই নয়, ইতোমধ্যে দুই উপজেলায় নিজ অর্থায়নে সেতু তৈরী, বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প, চক্ষু ক্যাম্প, বিভিন্ন ক্যান্সার রোগীর চিকিৎসা করানো, কন্যা দায়গ্রস্থ্য পিতাকে সহায়তা করে মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি এমপি নির্বাচিত হলে কি কি কাজ করবেন, সর্বস্থরের মানুষের কাছে তার ফিরিস্তি তুলে ধরেছেন।

কথায় নয় কাজে বিশ্বাসী, এই শ্লোগানে ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর-কলমাকান্দার উন্নয়ন করে যাবেন বলে সাধারণ জনগন তথা দলীয় নেতাকর্মীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com