মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ধানের শীষের প্রচারণায়, নারী সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও নেত্রকোনা – ১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা উপলক্ষ্যে মহিলা এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া ও কানিয়াইল গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন বিএনপি‘র সভাপতি আজিজুল হক ফকির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভুইয়া। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান রাজু মাষ্টার সহ ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কানিয়াইল গ্রামের নিয়তী রানী বলেন, আমার পাশের বাড়ির এক কাকা দীর্ঘদিন ধরে চোখ নস্ট হয়ে ঘরে পড়ে ছিলো। ব্যারিস্টার ভাই তাকে নিয়ে বিনাপয়সায় চোখ অপারেশন করিয়ে দিয়েছে। এখন তিনি কাজ-কাম করে চলতে পারতেছে। জীবনে কতো নেতাই তো দেখলাম, কারো কথার সাথে কাজের মিল নাই। আমরা মার্কা বুঝিনা, এইবার গ্রামের জাতী ধর্ম নির্বিশেষে কায়সার ভাইকে নির্বাচিত করবো। উনার কাছে একটা দাবী জানাই, উনি নির্বাচিত হলে আমাদের মেয়েদের জন্য, বিরিশিরিতে একটা নার্সিং ইনিস্টিটিউট যেনো করে দেন।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল আলম ভুইয়া বলেন, আমরা আমাদের পরীক্ষিত নেতা পেয়েছি। যে কারনে নারী-পুরুষ ও তরুন প্রজন্ম সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কে ভোট দিয়ে জয়যুক্ত করা আহবান জানান তিনি। ‘বিএনপি ঘোষিত ৩১ বাস্তবায়ন হলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এতে পারিবারিক নিরাপত্তা নিশ্চিত হবে। আজকের এই নারী সমাবেশই প্রমান করে কায়সার কামালের জনপ্রিয়তা।

তিনি আরও বলেন, মানবিক নেতা কায়সার কামালের প্রতি গনমানুষের যে ভালবাসা তৈরী হয়েছে, আগামী ভোটেই তার প্রমান পাওয়া যাবে। ইতোমধ্যে দুই উপজেলায় নিজ অর্থায়নে সেতু তৈরী, বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প, চক্ষু ক্যাম্প, বিভিন্ন ক্যান্সার রোগীর চিকিৎসা করানো, কন্যা দায়গ্রস্থ্য পিতাকে সহায়তা করে মানবিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিগত দিনে দুর্গাপুরের মানুষের জন্য তিনি কতটুকু উন্নয়ন করেছেন তা আপনারা সবই জানেন। তাই যোগ্য প্রার্থী হিসেবে কায়সার ভাইকে আপনারা ভোট দিবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com