মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে সিরাত মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মহানবী (সা.) এর জীবনী থেকে শিক্ষা নিয়ে, মানবজীবন সুন্দর করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপি এক সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মাঠে সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাদের উপস্থিতিতে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে, প্রভাষক এ কে এম ওবায়দুল্লাহ্ এর সঞ্চালনায় ‘‘যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইসলাম’’ শীর্ষক আলোচনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও গবেষক ড. মো. আবু ইউসুফ খান। বিশেষ আলোচক ছিলেন, ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন, ইসলামী শিক্ষাবিদ মুফতি তাহের কাসেমী, লেখক ও গবেষক ড. এ এইচ এম মুস্তাইন বিল্লাহ্, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এ.কে.এম জয়নুল আবেদীন সহ স্থানীয় আলেম উলামা ও গন্যমান্য ব্যাক্তিগণ আলোচনা করেন।

মাহফিলে বক্তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) কে এই পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। শান্তি, ভালোবাসা ও সম্মানের ধর্ম ইসলাম নিয়ে, তিনি এই পৃথিবীতে আর্বিভূত হয়েছিলেন। তার দোয়ার বরকতে আমরা পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে আছি। আল কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া মানুষের মুক্তির কোনো পথ নেই। বিশ্ব মানবতার কল্যাণ চাইলে ইসলামী আদর্শ ও শাসন ব্যবস্থা ছাড়া কোনো উপায় নেই। সবাইকে বিশ্বনবীর জীবন আদর্শের আলোকে জীবন সাজাতে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com