মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৫১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮) অক্টোবর দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা ও পৌরযুবদলের আয়োজনে দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে এক বিশাল আনন্দ র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় শহীদ মিনারে উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনি: যুগ্ন-আহবায়ক এস এম কাইউম, নোমান আহমেদ, মেহেদী হাসান সাহস, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব আল ইমরান স¤্রাট গণি, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, উপজেলা বিএনপির সহ:সভাপতি এডভোকেট এম এ জিন্নাহ্, আব্দুল্লাহ্ আলম মামুন মুকুল, আব্দুল মালেক তালুকদার, এম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, যুগ্ন-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আব্বাসী, সাংগঠনিক সম্পাদক আলহাজ জামাল উদ্দিন মাস্টার প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের অগ্রগতি সম্ভব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের বিজয় নিশ্চিত করতে উপজেলা যুবদলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে ইনশাহআল্লাহ। আলোচনা শেষে সোমেশ^রী নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com