মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে আদিবাসী যুবককে ছুরিকাঘাত

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৩০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের বাদামবাড়ী গ্রামের রুবেল মানখিন (২৮) কে ছরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ওই এলাকার মাদক সম্রাট সুলাইমান এ ছুড়িকাঘাত করেছে বলে জানান স্থানীয়রা। রুবেল ওই এলাকার রাখাল চিচাম এর ছেলে।

রুবেল মানখিন সাংবাদিকদের জানায়, গত রবিবার (২৬ অক্টোবর) সুলাইমান সীমান্তের ওপার থেকে আনা ৫শত বোতল ফেনসিডিল বাংলাদেশে পাচারের সময় ফান্দা এলাকা থেকে বিজিবি ২৬৯ বোতল ফেনসিডিল আটক করে। প্রায় প্রতি রাতেই বিভিন্ন লোক দিয়ে, রাতের আঁধারে সুলাইমান মাদকের চালান পাঠায় দেশের বিভিন্ন এলাকায়। সে মনে করেছে আমি বিজিবির কাছে এই তথ্য দিয়েছি। যে কারনে আজকে দুপুরে ধারালো চাকু দিয়ে আমাকে মেরে ফেলার জন্য আঘাত করে। পরে আমার চিৎকারে আশপাশের মানুষ চলে আসলে সুলেমান পালিয়ে যায়, পরে আমাকে অন্যরা হাসপাতালে নিয়ে আসে। আমি এর সুষ্ঠ বিচার চাই।

ওই এলাকার বিএনপি নেতা বাবুল মিয়া বলেন, সারাদেশে যেখানে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, এতে মাদক সম্রাট সুলেমান কিভাবে মাদকের এতো বড় বড় চালান দেয়। ফান্দা এলাকার যুব সমাজকে নস্ট করার জন্য এই সুলেমানই দায়ী। তার ভয়ে কেউ কথা বলতে পারে না। যেকারনে আজকে রুবেল মানখিন কে আঘাত করা হয়েছে। আমি সুলেমান কে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানাচ্ছি।

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান অজয় সাংমা বলেন, আদিবাসীদের উপর নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে। এলাকার চিহ্নিত মাদক সম্রাট সুলেমানের ভয়ে আমাদের পাহাড়ী আদিবাসীরা কিছু বলতে সাহস পায়না। তার মাদক বিজিবির হাতে ধরা খেলেই আমাদের নিরিহ আদিবাসীদের নির্যাতন চালায় আমি এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় মামলা করবো আজকেই। আমি এর সুষ্ঠ বিচার চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com