মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দু্র্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেন্সিডিল জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৮৯ পঠিত

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর হতে ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দকৃত এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হবে। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কারুজ্জামান (পিবিজিএম)।

এরআগে গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে দুর্গাপুর উপজেলায় দুর্গাপুর ইউনিয়নের ফান্দা নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

প্রেস বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ বারমারী বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১১৬২ নাম্বার হতে আনুমানিক চারশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ফান্দা নামক এলাকা হতে টহল দলটি মালিকবিহীন ২৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com