বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে ধর্মীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে চেক বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫১১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের আর্থিক সহায়তায়, নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নির্মিত শিবগঞ্জ-দুর্গাপুর কাঠের সেতু থেকে অর্জিত টাকা, বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা করা হয়েছে। ২৬ (অক্টোবর) দুপুরে সেতু কমিটি আয়োজনে ওই চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে, বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে ৬৫টি প্রতিষ্ঠানে ১০লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এ সময়, সেতু ব্যাবস্থাপনা কমিটির সদস্য মুফতি মাওলানা আব্দুর রব, মাওলানা অলিউল্লাহ্ সাহেব, প্রভাত চন্দ্র সাহা ও মি. পঙ্কজ মারাক সহ উপজেলা বিএনপি‘র সাবেক ও বর্তমান নেতাকর্মীগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমরা আমাদের কথা রেখেছি। কথা দিয়েছিলাম, কাঠের সেতু থেকে অর্জিত টাকা উপজেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ কররো, আমরা তাই করেছি। এলাকার সাধারণ জনগণের দুঃখ দুর্দশা লাঘোবে কাঠের সেতু নির্মান করে বিনামুল্যে পারাপারের ব্যাবস্থা করে দেয়া হয়েছে। এ বছরও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিএনপি জবাদিহিতামুলক রাজনীতিতে বিশ্বাসী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেনো এভাবেই সারাজীবন আপনাদের পাশে থাকতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com