শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :

হাত-পাঁ বেঁধে স্বর্ণালংকারসহ ১৯ লাখ টাকার মালামাল লুট

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৪ পঠিত

দিগন্ত ডেক্স : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক পরিবারের সবার হাত-পাঁ বেঁধে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল লুটের খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজী ছিদ্দিকুল্লার সমাজের আব্দুর রব হাজীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে আব্দুর রব হাজী বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে হঠাৎ ওই বাড়িটি ডাকাতদল ঘিরে ফেলেন। ৮-১০ জনের একটি ডাকাতদল ওই বাড়ির মো. রিয়াজের ঘরে প্রবেশ করে এবং ঘরে থাকা রিয়াজ, স্ত্রী স্বপ্না বেগম ও তার তিন মেয়ের হাত-পাঁ বেঁধে সবাইকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১৯ লাখ টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ সময় ঘরের বাহিরে প্রায় ১০ জনের মতো ডাকাত দল বাড়িটি ঘেরাও করে রাখে।

একই সময়ে রাত দেড়টার দিকে উপজেলার চরলরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রোড নামক স্থানে একই কায়দায় গাড়ির গতিপথ রোধ করে একটি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে।

এদিকে রিয়াজ জানান, তার বাবা আলমগীর গত দেড় বছর আগে সৌদি আরবের প্রবাস জীবন শেষ করে দেশে এসে অসুস্থ হয়ে পড়েন। তার দুইটি কিডনি ড্যামেজ হলে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা করার জন্য ৫ লাখ টাকা জোগাড় করে ঘরে রাখেন। হঠাৎ ডাকাত দল তার সব শেষ করে দেন বলে কান্নায় ভেঙে পড়েন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com