বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :

দুর্গাপুরে শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, স্পনছর শিশুদের মেধা বিকাশে ‘‘শিশু সাংবাদিকতা বিষয়ক’’ এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনব্যাপি বারোমারি কম্প্যাশন মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ উদ্বোধন করেন, প্রকল্প ব্যবস্থাপক এলিসন ঘাগ্রা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকা ও চ্যানেল ২১ এর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিশু সমন্বয়ারি আলো মৃ, সমাজ উন্নয়নকর্মী সবিজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।

প্রশিক্ষক তোবারক হোসেন খোকন বলেন, শিশু সাংবাদিকতা বিষয়ের প্রশিক্ষণে মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন কৌশল, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ প্রেরণ, সাক্ষাৎকার গ্রহন সহ বিভিন্ন বিষয়ের উপর স্কুল পর্যায়ের ২০জন শিক্ষার্থীকে হাতে কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com