মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : মূল বেতনের ২০শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

স্মরনীকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান বলেন, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের বিদ্যালয়েও পাঠদান বন্ধ রাখা হয়েছে। সকল শিক্ষক একযোগে এই আন্দোলনে অংশ নিচ্ছেন।

দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বলেন, সারা দেশের শিক্ষকদের ন্যায় আমরাও শিক্ষকদের স্বার্থে এই কর্মবিরতিতে অংশ নিচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন চলবে।

এর আগে রবিবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন। পরে সোমবার সেখান থেকেই শিক্ষকরা সারাদেশে লাগাতার আন্দোলন ও কর্মবিরতি শুরু করেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও কর্মচারীদের উৎসবভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন। তবে গত ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলে তা শিক্ষক সমাজের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com