মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় শীতকালীন সবজি বীজ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১২৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর)দুপুর ১২টার দিকে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম এবং কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সাগর। আয়োজনে ছিল রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, নাজিরপুর, সহযোগিতায় ছিলেন রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি ও রামপুর কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন— কৃষির টেকসই উন্নয়নে বীজ বিতরণের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে। পরে প্রায় ৫ হাজার সদস্যের মাঝে শীতকালীন সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com