মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় কন্যা শিশু দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : “আমি কন্যা শিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন ও শিক্ষক মোহাম্মদ সেলিম প্রমুখ।


বক্তারা বলেন, কন্যা শিশুদের সঠিক শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। পরিবার ও সমাজের সমর্থন পেলে তারা নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করে দেশের উন্নয়নে বড় অবদান রাখতে সক্ষম হবে। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com