মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণা জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। বুধবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কলমাকান্দা উপজেলা ইউএনও কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে উপজেলার সরকারি দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাবৃৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকম-লী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) সজল কুমার সরকার, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, এনসিপির নেতা আবু কাওসার, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, শিক্ষক একেএম শাহজাহান কবীর, সাংবাদিক জহিরুল ইসলাম মামুন প্রমুখ।

বক্তারা উপজেলা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা ও স্থানীয় জনগণের সার্বিক সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। পরে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্ত্বরে মুল গেইট ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com