দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : অসাম্প্রদায়িকতা এ অঞ্চলের দীর্ঘদিনে ঐতিহ্য। এ ঐতিহ্যকে বজায় রাখতে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ শারদীয় দূর্গাপূঁজা উপলক্ষ্যে দুর্গাপুর উপজেলা ও পৌরশহরের বেশ কয়েকটি পূঁজা মন্ডপ পরিদর্শন করেছে। বুধবার (০১ অক্টোবর) রাতে পৌরশহরের মন্ডপ পরিদর্শনের মধ্যদিয়ে শেষ হয় এ পরিদর্শন।
পরিদর্শনকালে প্রতিটি পূঁজা মন্ডপে সংগঠনের পক্ষ হতে আর্থিক সাহায়তা প্রদান করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মোঃ মঞ্জুরুল হক মঞ্জু, কবি জীবন চক্রবর্তী, কবি জন ক্রসওয়েল খকসি, কবি দুনিয়া মামুন, কবি বিদ্যুৎ সরকার, অজয় সাংমা. এডভোকেট সজয় চক্রবর্ত্তী, সাংবাদিক তোবারক হোসেন খোকন, দিলোয়ার হোসেন তালুকদার সহ প্রায় শতাধিক বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সংগঠনের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু বলেন, সুন্দর সমাজ বিনির্মান এবং সমাজ থেকে সকল প্রকার অসঙ্গতি দুরিকরণের লক্ষ্যে সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সব সময়ই কাজ করে যাবে। এরই ধারাবহিকতায় পরিষদের সদস্যদের নিয়ে বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন করা হয়েছে।
Leave a Reply