মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১০৮ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত  হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে উপজেলা ওলামা দলের আয়োজনে কলমাকান্দা  সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এম.এ হাসেম খন্দকার।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উদ্বোধক ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ ক্বারী মিছবাহ উদ্দিন তালুকদার (মাসুদ) এবং প্রধান আলোচক ছিলেন নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান।

এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুর রশিদ নূরানী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সদস্য মোঃ হাবিবুর রহমান হাবীব (মন্ডল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য এইচ.এম নাদিরুজ্জামান খন্দকার এবং মাওলানা মিজানুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ওলামা দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির আন্দোলনকে সফল করতে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এসময় কলমাকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে  দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।অনুষ্ঠানে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ওলামা দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক বিএনপি সমর্থক যোগ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com