মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে শিশু উচ্ছাস এর একক আবৃত্তি সন্ধ্যা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৮৮ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : পাঠে পাঠে আত্মজাগরণ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগারের যৌথ আয়োজনে একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ অক্টোবর) সন্ধ্যায় প্রত্যন্ত অঞ্চল গাভীনা গ্রামে কাজী নজরুল মিলনায়তনে এ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

পাঠকেন্দ্রের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে, পাঠকেন্দ্রের সাধারণ সম্পাদক কবি দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাব্রতী অধ্যক্ষ শহীদুল্লাহ খান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল ও আজাদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. হাফিজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মো: মোহন মিয়া, পাঠাগারের ভূমি দাতা রবীন্দ্র সরকার, গবেষক ও প্রকাশক অঞ্জন হাসান পবন, কবি লোকান্ত শাওন, কবি অনার্য শান্ত, শিক্ষক মো: সেলিম, সংস্কৃতিজন হেপী দত্ত প্রমুখ। এছাড়া, সমাজসেবক মো. রুহুল আমীন, বাবু সঞ্জিত সেন, শিক্ষক লক্ষণ পান্ডে, সঙ্গীত শিল্পী দ্বিলিপ ঘোষ সহ অন্যান্য সুধীজন ও স্কুল কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, কাজী নজরুলের খুকি ও কাঠবিড়ালী, বিদ্রোহী, কান্ডারী হুঁসিয়ার, বাঙ্গনা কবিতা সহ অন্যান্য কবিতা গুলো অনর্গল একক আবৃত্তি করেন বাচিক শিশু শিল্পী উচ্ছাস দাস। মাত্র ৮বছর বয়সের শিশু আবৃত্তিকার উচ্ছাসের অনর্গল আবৃত্তি শুনে সকলেই বিমোহিত হয়েছেন সেইসাথে উপস্থিত সকলেই উচ্ছাসকে আশির্বাদ করেন। এছাড়া শুভেচ্ছা কথনে অংশগ্রহণ করেন, কথাশিল্পী নীলু দাস এর সুযোগ্য সন্তান উজ্জ্বল দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com