মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় পানিতে ডুবে কাওসার মিয়া (০৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নলছাপ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাওসার মিয়া নলছাপ্রা গ্রামের ইয়াসিন মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাওসার সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পশ্চিম পাশে অবস্থিত একটি পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকলে এক পর্যায়ে শিশুটির চাচাতো ভাই জুবায়ের হোসেন তাকে পানিতে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ তালাত মাহমুদ পিন্টু শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এবিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com