মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

নেত্রকোণায় ৪ লাখ ৪৬ হাজার টাকার মদ সহ আটক এক

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৮ পঠিত

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ সহ একজনকে আটক করেছে। আটক ব্যাক্তি হলেন – নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়নের শিমুলকান্দি এলাকার আবুল বাশার (৩৮)। আজ বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৯টা মধ্যে নেত্রকোণা মডেল থানাধীন রৌহা ইউনিয়নের জামতলা বাজারের পশ্চিম পাশে গ্রামীনফোন টাওয়ারের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো: নাজমুল হকের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম উল্লেখিত ঘটনাস্হলে অবস্থান করে সন্দেহজনক একটি অটোরিক্সা তল্লাশি করে একশত দুই বোতল অবৈধ ভারতীয় বিলেতি মদ সহ একজনকে আটক করা হয়।

এসময় পেপার কাগজে মোঁড়ানো ice VODKA নামীয় ভারতে তৈরি চব্বিশ বোতল বিলাতিমদ, প্রতি বোতল ৭৫০ মি. লি. করে মোট (৭৫০×২৪)=১৮০০০ মি.লি. বা ১৮ লিটার ও পেপার কাগজে মোড়ানো Ac black নামীয় ভারতে তৈরী বাইশ বোতল বিলাতী মদ, প্রতি বোতল ৭৫০ মি:লি: মোট (৭৫০×২২)= ১৬৫০০ মি: লি: বা ১৬ লিটার ৫০০ মি.লি. এবং পেপার কাগজে মোড়ানো McDowell`s No-1 Luxury WHISKY নামীয় ভারতে তৈরী ছাপান্ন বোতল বিলাতী মদ, প্রতি বোতল ৩৭৫ মি:লি: মোট (৩৭৫×৫৬)= ২১০০০ মি: লি: বা ২১ লিটার সর্বমোট ১০২ বোতল ভারতীয় মদ যার পরিমাপ ৫৫ লিটার ৫০০ মি: লি: সহ একটি ব্যাটারি চালিত অটোরিক্সা আটককৃত দ্রব্যর অবৈধ বাজার মূল্য আনুমানিক = ৪,৪৬,০০০ টাকা। সহকারী পরিচালক মোঃ নাজমুল হক আরও জানান, আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো : আল আমিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com