মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

চক্ষু রোগীদের মাঝে বিনামুল্যে চশমা দিলেন, ব্যারিস্টার কায়সার কামাল

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের খেটে খাওয়া মানুষদের ইতোমধ্যে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকায় অপারেশন পরবর্তি সময়ে ফলোআপ করণ সহ ওই রোগীদের বিনামুল্যে চশমা বিতরণ করা হয়।

এ সময়, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপি’র সহ:সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিরিশিরি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আজিজুল হক ফকির, সাধারণ সম্পাদক আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কাকৈরগড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রাজা মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব সম্রাট গনি সহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে, দুর্গাপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে ১১ ধাপে, ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতালের মাধ্যমে মোট ৪৫০ নারী-পুরুষকে চোখের অপারেশন করানো হয়েছে। পরবর্তীতে ধাপে ধাপে রোগীদের ফলোআপ করানো হয় এবং আজকে ৪৫ জন রোগীকে বিনামুল্যে চশমা বিতরণ করা হয়।

কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপি মা-মাটি ও মানুষের দল। আমরা সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছি। চোখের অপারেশনকৃত রোগীদের ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আজকে চশমা প্রদান করা হয়েছে। মানবতার সেবায় বিএনপি, জনাব তারেক রহমানের এই বক্তব্যকে ধারণ করে আমরা আর্তমানবতার সেবায় নিজেদের নিবেদিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com