মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৯ পঠিত
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সার্বিক পরিস্থিতি সুষ্ঠ রাখতে, দুর্গাপুর পৌরশহরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে নেত্রকোনা ব্যাটালিয়ান (৩১ বিজিবি)। এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩১ বিজিবি‘র অধিনায়ক লে: কর্নেল এস এম কামরুজ্জামান। অন্যদের মধ্যে, সহকারি পরিচালক আব্দুল আওয়াল, ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার খাইরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য সুবল চন্দ্র দে সহ পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি‘র অধিনায়ক এস এম কামরুজ্জামান বলেন, দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ উপলক্ষে বরাবরই বিজিবি গুরুত্বপুর্ন ভুমিকা রেখে চলেছে। এ নিয়ে দুর্গাপুর এলাকার ৮কিলোমিটারের মধ্যে প্রতিটি মন্ডপের সার্বিক নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com