মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে মহান শিক্ষা দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের আয়োজনে ৬৩ তম মহান শিক্ষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যালী, আলোচনা সভা ও ছাত্র সমাবেশের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনসহ সকল গণআন্দোলনে প্রাণ হারানো শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তিতে ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা সংসদের সভাপতি জহির রায়হান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনোয় বক্তব্য রাখেন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমরেড আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি কমরেড মোরশেদ আলম, ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি রমজান আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৬২ শিক্ষা আন্দোলনের আকাঙ্খা আজও প্রাসঙ্গিক। শিক্ষা আন্দোলন কেবল শিক্ষাক্ষেত্রে নয়, সামগ্রিক বৈষম্যবিরোধী সংগ্রামে ছাত্র জনতাকে অনুপ্রেরণা যুগিয়েছে। আজও ছাত্র-শ্রমিক-মেহনতি মানুষের আত্মদানের মধ্য দিয়ে ৬২ এর আকাঙ্খা পুনঃব্যক্ত হচ্ছে। যুগে যুগে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনই আমাদের বৈষম্যহীন সমাজের পথে এগিয়ে নেবে।

সমাবেশ থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়, সর্বজনীন, বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন। স্থানীয় সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ অনার্স কোর্স চালু করণ। জুলাই-আগস্ট আন্দোলনে হত্যাকান্ডের বিচার, শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ। দেশব্যাপী বিচার বহির্ভূত হত্যাকান্ডের বিচার ও মব সন্ত্রাস বন্ধ। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য ব্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, স্থানীয় শহীদ মিনারে সকল শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com