মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় টিডব্লিউএ’র নতুন কমিটি গঠন 

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) কলমাকান্দা শাখার নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মি. মুকুট স্নাল (বালুচড়া), জেনারেল সেক্রেটারি মি. সুজিত মানখিন (বালুচড়া) এবং কোষাধ্যক্ষ মি. হিরো হিউবার্ট নকরেক (বালুচড়া)। এছাড়া তিনজন ভাইস-চেয়ারম্যান, দুইজন জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক, প্রচার ও শিক্ষা–ক্রীড়া–সাংস্কৃতিক সম্পাদকসহ মোট ২১ সদস্যের কমিটি গঠিত হয়।

সোমবার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান মুকুট স্নাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এই কমিটির মাধ্যমে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতিশীলতা আনতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com