মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে নদী থেকে বালু চুরি ঠেকাতে, প্রশাসনের উদ্দ্যেগ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪২ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন রোধে পৌরশহরের বিভিন্ন রাস্তায় বাঁশের বেড়া বসিয়েছে উপজেলা প্রশাসন। বালু চুরি ঠেকাতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাঁশের বেড়া দিয়ে এমন উদ্দ্যেগ গ্রহণ করা হয়। এ কার্যক্রম পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলায় মোট পাঁচটি বালু মহাল রয়েছে। আইনী নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ইজারা কার্যক্রম বন্ধ রয়েছে। সেইসাথে সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞার পরেও একটি চক্র দিনের বেলায় প্রশাসনের অগোচরে এবং রাতের আঁধারে অবৈধভাবে বালু তুলে চুরি করে নিয়ে যায়। এই বালু চুরি রোধে পৌরশহরের বিভিন্ন পথে বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সোমেশ্বরী নদীর কোনো বালু মহাল এখন পর্যন্ত কোন ইজারা হয়নি, তাই এখানে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। অবৈধ উপায়ে উত্তোলন বন্ধ করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়াও যেসকল রাস্তা দিয়ে বালু চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে, সে সকল রাস্তা গুলো পর্যায়ক্রমে ব্লকেড করা হবে। বালু চুরি রোধে মোবাইল কোর্টের মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযানও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com