মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা ঝড়, সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ পঠিত


দুর্গাপুর (নত্রেকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদারের ফেসবুক আইডি থেকে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের বিজয়কে শুভেচ্ছা ও ছাত্রদলের সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এনিয়ে গতকাল বৃহঃস্পতিবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে আজ শুক্রবার দুপুরে সংশ্লিষ্ট ফেসবুক আইডিতে ওই পোষ্ট গুলো আর পাওয়া যায়নি।

জানা গেছে, ছাত্রদল ও শিবিরের জিএসএর ভোটের ফলাফল সংম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করে তিনি লিখেন কাছাকাছিও নাই। জরিপের সাথে মিল আছে। অভিনন্দন সত্য পথের পথিক। আরেকটি ফটোকার্ডে ভিপি প্রার্থীর ফলাফল প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেন অভিনন্দন ও শুভ কামনা। সকল শুভ আকাঙ্খার প্রতিফলন ঘটবে এই প্রত্যাশা রইল। এই দুটি পোস্টকে ঘিরে বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা এবং সমালোচনা শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীসহ ক্ষোভ প্রকাশ করেছেন নানা শ্রেনি-পেশার মানুষ। সেইসাথে অনেকেই প্রশ্ন তুলছেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে, এভাবে প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের পক্ষপাতমূলক পোস্ট দিতে পারেন না।

সংবাদ সম্মলেনে বক্তারা বলনে, সরকারি চাকরির নিয়মনীতি ভঙ্গ করে উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার একটি রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্যে পক্ষপাতমূলক আচরণ করেছেন। তিনি চাকররিত অবস্থায়, বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর প্রচার-প্রচারণা করেছেন, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এ বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে আগামী ৭২ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের কাছে জোর দাবী জানিয়ে এক স্মারকলিপি দিয়েছি। যদি তার বিরুদ্ধে কোন একশান না নেয়া হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।

এসময়, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব সম্রাট গণি, যুবদল নেতা আশিকুল ইসলাম কমল, সাখাওয়াত হোসেন সজিব, মো. আল আমীন সহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ নিয়ে উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন, গত ২দিন ধরে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এখন পর্যন্ত আমি আমার আইডিতে লগইন করতে পারছিনা। আমার আইডি থেকে আমি এ ধরনের কোন পোস্ট আমি দেইনি। এবিষয় নিয়ে দুর্গাপুর থানায় আমি সাধারণ ডায়েরি করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com