মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

পিসিসি’র উদ্যোগে দুর্গাপুরে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (পিসিসি) এর আয়োজনে ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে বৃক্ষরোপন ও বনায়ন এর উপর দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার দুর্গাপুরে বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিরিশিরি ওয়াইএমসিএ এর মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীদের অংশগ্রহণে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের সোশ্যাল মবিলাইজার গ্রেনার রিছিল এর সভাপতিত্বে সোশ্যাল মোবিলাইজার বনানী থিগিদি এর সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক মাইকেল প্রদীপ বাউল, শাহীন মিয়া, আদাননুর রহমান প্রমুখ।

অংশগ্রহণকারীদের বৃক্ষরোপণ ও বনায়ন কার্যক্রমের সঠিক পদ্ধতি, পরিকল্পনা, এবং পরিচর্যা হাতে কলমে শেখানো হয়। তাছাড়া আরো শেখানো হয় কীভাবে সার প্রয়োগ করে মাটি প্রস্তত করতে হবে এবং কীভাবে রোপন করলে ভালো ফলন পাওয়া যায়। কর্মশালার মাধ্যমে তারা বৃক্ষরোপণ, বন ব্যবস্থাপনা, জলবায়ু অভিযোজন এবং পরিবেশবান্ধব উদ্যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত দেয়া হয়।

আমন্ত্রিত অতিথিরা বলেন, দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ ও বনায়নের বিকল্প নেই। স্থানীয় জনগণকে সচেতন ও সক্রিয় করার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানো সম্ভব।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com