মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুর স্বাস্থ্য বিভাগের সংবাদ সম্মেলন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৯ পঠিত


দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল মিলনায়তনে উপজেলার কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ সংবাদ সম্মেলন হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহম্মদ রাফিউল ইসলাম তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, মেডিকেল অফিসার দীপা সরকার, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সুব্রত চক্রবর্তী।

এনিয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রাফিউল ইসলাম তালুকদার বলেন, আগামী ১২ অক্টোবর থেকে শিশুদের টাইফয়েড প্রতিরোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিবি) টিকা দেওয়া হবে।

প্রথম পর্যায়ে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর দুর্গাপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে। দ্বিতীয় পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্থায়ী কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ও প্রান্তিক পর্যায়ের সব শিশুদের টিকা দেয়া হবে। এ ভ্যাকসিন প্রহণের জন্য vaxepi.gov.bd এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকাকার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে। এ টিকাদান সফল করতে সাংবাদিক সহ দুর্গাপুরবাসীর সহযোগিতা কামনা করেছেন ডাঃ রাফিউল ইসলাম তালুকদার।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com