মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বিএনপি‘র দুই নেতা বহিষ্কার

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ৭নং গাঁওকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক এবং ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতিকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি‘র মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়।

ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক মো. ফারুক হাসান এবং উপজেলা বিএনপি‘র সভাপতি মো. জহিরুল আলম ভুইয়া ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার কারনে, ৭নং গাঁকান্দিয়া ইউনিয়ন বিএনপি‘র প্রচার সম্পাদক মো. আনিসুর রহমান (বুরুজ) ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি মো. উজ্জল সরকার কে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতাদের অপকর্মের কোন প্রকার দায়-দায়িত্ব দল নিবে না মর্মে দলের অন্যান্য নেতাকর্মীদের, বহিস্কৃত নেতাকমীদের সাথে সাংগঠনিক কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য সকলকে নির্দেশ দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com