মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে প্রবীন এবং প্রতিবন্ধীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে জনপ্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে ফেডারেশন নেতৃবৃন্দদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্ব) দুপুরে ডিএসকে মিলনায়তনে কারিতাস (এসডিডিবি) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য হযরত আলী।

কর্মশালায় আলোচকগন বলেন, কারিতাস দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া এবং দুর্গাপুর ইউনিয়নে ২০১৬ সাল থেকে এলাকার প্রবীন এবং প্রতিবন্ধীদের নিয়ে সুনামের সাথে কাজ করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সমাজে মাদক নিরাময় এবং মানুষের অধিকার নিয়ে ব্যাপক প্রচারণা করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ এই কর্মশালায়, সমাজের জন প্রতিনিধিত্ব কার্যক্রমে অংশগ্রহণ ও স্থানীয় শাসন এবং কাঠামো সম্পর্কে উপস্থিত সকলকে সজাগ থাকতে এ কর্মসুচীর আয়োজন করা হয় এবং নিজ নিজ অবস্থান থেকে স্থানীয় সরকার কে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com