দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচী শুরু হয়েছে। রবিবার (০৭ সেপ্টেম্বর) থেকে এ কর্মসুচী শুরু হয়েছে। শুরুতেই এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, সুসং সরকারী মহাবিদ্যালয় এবং শহীদ মিনার চত্বরে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রোপণ করা হবে।
এসময়, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি পরাগ রিছিল, সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ, এম.কে.সি.এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমিতা রিচিল, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের সভাপতি মনঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক কবি লোকান্ত শাওন, সাংগঠনিক সম্পাদক কবি বিদ্যুৎ সরকার, কবি শফিউল আলম স্বপন, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সহ:সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, সাংবাদিক শাহীন, এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রূপক কুমার সরকার, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আনাস ইবনে নজরুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রাখতে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে। এসব বৃক্ষ কালের সাক্ষী হিসেবে পরবর্তী প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানে কী হয়েছিল সেই বার্তা পৌঁছে দেবে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এমন মহতী উদ্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সেইসাথে এ কাজের জন্য শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান কর্মসূচিতে আসা অতিথিগণ।
Leave a Reply