মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় বৃক্ষরোপণ ও বনায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে “মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ (IHREP) প্রকল্প, পিসিসি”-এর আওতায় এই কর্মশালা বাস্তবায়িত হয়।

প্রশিক্ষণে গাছ লাগানোর উপকারিতা, পরিবেশ সংরক্ষণ ও বনায়নের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের এলাকায় গাছ রোপণ, পরিচর্যা এবং পরিবেশবান্ধব কার্যক্রমে যুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাস, প্রেসক্লাব সভাপতি শেখ শামীম সোশ্যাল মোবিলাইজার অঞ্জন সাংমা সহ এনজিওকর্মী, বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সাংবাদিক এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

কর্মশালার মাধ্যমে কলমাকান্দায় পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com