মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে, ১ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬১ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দু‘জনকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ০৬ (সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, গাউকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে কয়েকজন লোক দেশীয় ড্রেজারের মাধ্যমে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ে ওখানে উপস্থিত হই এবং ঘটনার সত্যতা পাই। পরবর্তিতে মোঃ উজ্জ্বল সরকার, (পিতা মোফাজ্জল সরকার) নামে একজন কে ৫০ হাজার ও মোঃ আনিসুর রহমান (পিতা মিরাশ উদ্দিন) নামে একজনকে ৫০ হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। শুধু তাই নয়, যে বা যারাই অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com