মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা, র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আহলে সুন্নাত ওয়াল জামাত কলমাকান্দা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা শাখার মাওলানা আনোয়ার হোসাইন আন- নাজিরি। 

সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. আনোয়ারুল ইসলাম পরিচালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের  ও প্রধান আলোচক ছিলেন ইসলাহুল মোমিনীন দরবার শরীফ মাদ্রাসার পরিচালক মুফতি ওয়াসমান হারুনী এবং  বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া। স্বাগত বক্তব্য দেন সৈয়দ শামীম কাদরী।

এছাড়াও বক্তব্য দেন মাওলানা মাহফুজ হাসান মাহী, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আলতাব হোসেন, সৈয়দ আব্দুল মান্নান চিশতী, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মাহবুব আলম ও মুফতি আব্দুর রহমান ও মাওলানা  এম. এ হাসেম খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তাঁর জীবনাদর্শ অনুসরণই পারে দুনিয়া ও আখিরাতে মুক্তি এনে দিতে। তাই মুসলমানদের জীবনাচরণে রাসূল (সা.) এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।

আলোচনা সভা শেষে মহানবী (সা.) এর জীবনীভিত্তিক দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com