মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা দিলেন : ব্যারিস্টার কায়সার কামাল 

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ক্যান্সার আক্রান্ত রুবিনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রুবিনা খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বুগাইকান্দা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী

টাকার অভাবে  চিকিৎসা চালানো সম্ভব হচ্ছিলো না রুবিনা খাতুনের। এই অবস্থায় দুর্গাপুর পৌর যুবদলের মাধ্যমে রুবিনা খাতুনের  বিষয়টি জানতে পারেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরে রুবিনা খাতুনের চিকিৎসার সহায়তায় এগিয়ে আসেন তিনি। বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ম কেমোথেরাপি দেওয়া হয়। আগামী ৪ অক্টোবর দেওয়া হবে ২য় থেরাপী। 

রুবিনা খাতুনের ছেলে খাইরুল ইসলাম বলেন, আমি কাঠমিস্ত্রীর কাজ করে সংসার চালাই৷ আমার পক্ষে মায়ের চিকিৎসা করানো সম্ভব হচ্ছিলো না। নেতাকর্মীদের মাধ্যমে ব্যারিস্টার কায়সার কামাল আংকেল  আমার অসহায়ত্বের কথা শুনে আমার মায়ের চিকিৎসায় সহায়তা করছেন। ব্যারিস্টার কায়সার কামাল আংকেল এর প্রতি চিরকৃতজ্ঞ আমার পরিবার। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন৷ 

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিএনপি মা-মাটি ও মানুষের দল। বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের কথা ভাবে। আমি যখন জানতে পারলাম রুবিনা খাতুনের বিষয়টা তখনই নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি তাঁর বিষয়ে খোঁজখবর নিতে। ইতোমধ্যে রুবিনা খাতুনের চিকিৎসা শুরু হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে সকল রকম সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com