দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে অতিবৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য অফিস। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের মাধ্যমে এ কর্মসুচীর উদ্বোধন করেন ইউএনও আফসানা আফরোজা।
২০২৫-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় উপজেলায় মৎস কর্মকর্তা শিরিন আক্তারের তত্বাবধানে উন্মুক্ত জলাশয়ে মাছেরপোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারি, সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, খামার ব্যবস্থাপক গোপাল দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ সময় শিরিন আক্তার বলেন, ‘সরকার মাছের উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে দুর্গাপুরে বিভিন্ন জলাশয়ে মৎস্য প্রায় ৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। এই অবমুক্তকরণ কর্মসূচি দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করবে।
Leave a Reply