মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৩৬৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি কাঠের নৌকা ধ্বংস, বালু ভর্তি বস্তা বিনষ্ট করা সহ ০১টি ইজিবাইক ও ০১টি ব্যাটারি চালিত ভ্যান জব্দ করা হয়। সোমবার (২৫ আগস্ট) রাতে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

দুর্গাপুর পৌর এলাকার তেরিবাজার ঘাট, আত্রাখালী ব্রিজ, সোমেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকা এবং বিরিশিরি ইউনিয়নের সাগরদিঘী, দাখিনাইল নদীর ঘাট সংলগ্ন এলাকা গুলোতে এ অভিযান পরিচালিত হয়। মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের নিষেধাজ্ঞার কারণে দুর্গাপুরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। নদী থেকে বালু উত্তোলন এবং পরিবহন সংক্রান্ত কাজে সম্পৃক্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। একাজে লিপ্ত থাকলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩ এবং অপরাপর অন্যান্য আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদে সেখানে আইন-শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করি। অভিযান টের পেয়ে নৌকার মাঝি, ভ্যান ও অটোচালকরা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com