মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে শিশু ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৫৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দক্ষিণ ও মধ্য বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে, শিশুদের ক্যারিয়ার গঠনে করনীয় কি? এবিষয়ে প্রায় শতাধিক নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বারোমারি কম্প্যাশন মিলনায়তনে দিনব্যাপি এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদশে এর আর্থিক সহায়তায় সেমিনার উদ্বোধন করনে, প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকা ও জাগরণী টিভি‘র উপজলো প্রতিনিধি এবং দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক তোবারক হোসনে খোকন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, শিশু সমন্বয়কারি আলো মৃ, সমাজ উন্নয়নর্কমী সবুজ দালবৎ, নয়ন রাংসা প্রমুখ।

প্রশিক্ষক তোবারক হোসনে খোকন বলনে, শিশুদের যদি সঠিক দিকনির্দেশনা না দেয়া যায়, তাহলে তাদের শিক্ষায় ভালো রিজাল্ট, নতুন জীবন গঠন, নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারবেনা। সরকারি জরুরী সেবা, শিশুশ্রম রোধে প্রতিহত, ভালো শিক্ষা গ্রহনের কৌশল, শিশুর ভবিষ্যৎ পরিকল্পনা এবং এ বিষয়ে আমাদের করনীয় কি? শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্ব, পরিবারের দায়িত্ব ও কর্তব্য নিয়ে স্পনছর শিক্ষার্থীদের সচেতনতাবৃদ্ধির লক্ষ্যে এ সেমিনার গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।

প্রকল্প ব্যবস্থাপক এলসিন ঘাগ্রা বলেন, আমরা স্পনছর শিশুদের জীবনমান উন্নয়নে জন্য কাজ করে থাকি। ইতোমধ্যে পড়াশোনায় দুর্বল শিশুদের কোচিং, চলামান বর্ষায় স্বাচ্ছন্দের স্কুলে আসার জন্য জুতা, ছাত্রা, ব্যাগ সহ শিক্ষা উপকরণ, হাইজিন সামগ্রী বিতরণ করেছি। আমাদের কম্প্যাশনে ২৮০ জন স্পনছর শিক্ষার্থী রয়েছে। তাদের বিনোদন ক্লাশ, বিষয় ভিত্তিক প্রশিক্ষণ, শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা নিয়ে প্রতিবছরই সেমিনার করা হয়ে থাকে। শিক্ষার্থীদের একধাপ এগিয়ে নিয়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com