মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রশ্নফাঁস রোধে বিশেষ মনিটরিং সেল গঠন : শিক্ষামন্ত্রী সম্প্রীতির দৃস্টান্ত স্থাপন, তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন দুর্গাপুরে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন উদ্বোধন কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়ম: তালিকা আছে, বাস্তব নেই দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেনতিন গুণীজন আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন রাশিয়া থেকে তেল আমদানিতে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র দুর্গাপুরে পুলিশের সচেতনতামূলক বার্তা তেল নেই লেখা গুদামে মিলল, ৪ হাজার লিটার ডিজেল

দুর্গাপুরে বন বিভাগের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৩৫ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ উঠেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বনবিভাগের বিরুদ্ধে। শনিবার ২৩ (আগস্ট) বিকেলে ২নং দুর্গাপুর ইউনিয়নের কোনাফান্দা এলাকার পাহাড় থেকে স্থানীয়দের রোপনকৃত বিভিন্ন প্রজাতীর গাছ কর্তন করা হয়।

এনিয়ে সরেজমিনে গিয়ে দেখাগেছে, ২নং দুর্গাপুর সদর ইউনিয়নের কোনাফান্দা এলাকায় বনবিভাগের বেশ কিছু পাহাড় রয়েছে। সরকারি ওই পাহাড়ে প্রায় ত্রিশবছর ধরে বসবাস করছেন আব্দুল কাদির। অন্যান্য বছরের মতো এবারো ওই পাহাড় গুলোতে সুপারী ও মাল্টা সহ নানা ফলের গাছ লাগিয়েছেন তিনি। কিন্তু বিনা নোটিশেই রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় হাজারো গাছ বনবিভাগের লোকেরা এসে কেটে ফেলেছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ তুলেছেন আব্দুল কাদির।

তিনি বলেন, ওইদিন সকালে অন্যান্য দিনের মতো বাগানে কাজ করছেন তিনি। হঠাৎ বন বিভাগের বেশকিছু লোক এসে কাউকে কিছু না বলে কেটে ফেলেন গাছ গুলো। আশ-পাশের লোকজন এসে তাদের অনুরোধ করলেও শোনেনি তারা। এদৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন কাদির মিয়া স্ত্রী।

এ নিয়ে স্থানীয় বাসিন্দা জালাল উদ্দিন বলেন, অনুমতি বা নোটিশে দেয়া ছাড়া গাছ কেটে ফেলা বনভিাগের উচিৎ হয়নি। আব্দুল কাদির খুবই গরীব মানুষ। তাকে যদি বলে কাটতে আসতো তাহলে গাছ গুলো সরিয়ে নিতে পারতো। চারা গুলো বিক্রি করতে পারতো। আমি উপজেলা প্রশাসনের কাছে জোর দাবী জানাই, এ বিষয়ে সরেজমিনে পরিদর্শন করুন। যাতে আব্দুল কাদির তার ক্ষতিপুরণ পায়।

জানতে চাইলে ফরেস্ট অফিসার প্রামানিক বলেন, ওই জমি গুলো বনবিভাগের। তাকে গত সপ্তাহে মৌখিকভাবে বলে আসছি গাছ গুলো সরানোর জন্য কিন্ত সে আমলে নেয়নি। পরবর্তিতে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে এ অভিযান পরিচালনা করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com